সুনামগঞ্জের জামাইপাড়া সড়ক এখন ‘বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সড়ক’

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৩ ১২:৩৩

জামাইপাড়া সড়কের মোড়ে মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী স্মরণি’র মোড়ক উন্মোচন করছেন পৌর মেয়র সহ বিশিষ্টজনেরা। ছবি. সুখবর

সুনামগঞ্জ শহরের জামাইপাড়া সড়ককে মুক্তিযুদ্ধের সংগঠক সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি প্রয়াত গোলাম রব্বানী’র নামে নামকরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত শহরের পুরাতন বাসস্টেশনের জামাইপাড়া সড়কের মোড়ে মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী স্মরণি’র মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে এই সসড়কের নয়া নামকরণ করেন।


ফলক উন্মোচনের সময় পৌর মেয়র নাদের বখ্ত বলেন, রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নির্দেশনা রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সিটি কর্পোরেশন বা পৌর এলাকার সড়ককে বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করতে। রাষ্ট্রপ্রধানের আকাঙ্খা এবং স্থানীয়ভাবে সম্মানীত বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর মৃত্যুবার্ষিকীতে শহরের জামাইপাড়া সড়কের নাম গোলাম রব্বানী সড়ক করার মধ্য দিয়ে আমরা একজন বীরকে সম্মান জানালাম।


সড়কের ফলক উন্মোচনের সময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আলী আমজাদ, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারী অ্যাড. সালেহ আহমদ, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, পৌর কলেজের সহকারী অধ্যাপক শাহ্ আবু নাসের, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, সাংবাদিক-আইনজীবী অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, যুবলীগের কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, নারী নেত্রী ফৌজি আরা শাম্মীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


২০০৬ সালের ৪ আগস্ট শুক্রবার রাজনীতিবিদ, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী মৃত্যুবরণ করেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সিলেট বিভাগ বাস্তবায়ন কমিটির সুনামগঞ্জের আহ্বায়ক ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার