শান্তিগঞ্জে হালখাতা ও পুরষ্কার বিতরণ

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪ ০৭:১৬

প্রতি বছরের ন্যায় এ বছরও শুভ হালখাতা ও হালখাতা উপলক্ষে সর্বোচ্চ পণ্য বিক্রেতাদের মাঝে পুরষ্কার বিতরণ করেছে রড সিমেন্টের ডিলার প্রতিষ্ঠান মেসার্স এম এম ট্রেডার্স। হালখাতায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মধ্যে র‌্যাফেল ড্র’য়ে বিজয়ী ২০ জনকে পুরষ্কৃত করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও একই অনুষ্ঠানে সেরা বিক্রেতাদের ২০ জনকে সম্মাননা স্মারক প্রদান করেছে প্রিমিয়ার সিমেন্ট। রবিবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাগলা বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এসব কর্মসূচি পালন করে আক্তাপাড়া মিনাবাজারের  এম এম ট্রেডার্স। এসময় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এম এম ট্রেডার্সের স্বত্বাধিকারী মুহাজ্জিল হোসেন চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম এম ট্রেডার্সের প্রতিষ্ঠাতা হাজি মুস্তাকিম চৌধুরী। আমিনুল হক মাসুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেএসএমএলের বিপনন বিভাগের প্রধান মো. আশেকীন, প্রিমিয়ার সিমেন্টের ইনচার্জ মাসুদ আহমদ, ফখরুল ইসলাম ভূঁইয়া ও এস এস স্টিলের প্রতিনিধি ইকবাল হোসেন।
এম এম ট্রেডার্সের স্বত্বাধিকারী মুহাজ্জিল হোসেন চৌধুরী বলেন, এম এম ট্রেডার্স সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন ধরে সিলেট বিভাগে ব্যবসা করে আসছে। আপনাদের (ব্যবসায়ীদের) আস্থা ও ভালোবাসাই আমাদের প্রতিষ্ঠানের সেরা অর্জন। 
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে উপহার স্বরূপ মোটরসাইকেল, ফ্রিজ, ল্যাপটপ, স্মার্ট টিভি, স্মার্টফোন, টেবিল্যানসহ প্রায় ৬০টি পুরষ্কার তুলে দেন অতিথিরা। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার