বঙ্গবন্ধু-১০০ ধানে কৃষকের বাজিমাত

প্রকাশিত: ০২ মে, ২০২৪ ২০:২৪

-ছবি. সুখবর

তাহিরপুরে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় চাষ হয়েছে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু-১০০ ধান। অধিক ফলন হওয়ায় খুশি কৃষকরা। তাহিরপুর সদর ইউনিয়নের কৃষক বিদ্যুৎ চক্রবর্তী  ৩৩ শতক জমিতে চাষ করেছেন বঙ্গবন্ধু ব্রি ধান-১০০। ধান পেয়েছেন ২৪ মণ।


কৃষক বিদ্যুৎ চক্রবর্তী বলেন, অন্য বছরের তুলনায় এবার আমার ৩৩ শতক জমির মাঝে ধান অনেক বেশি হইছে। অন্য জাতের থাইকা এ জাতের ধানের উৎপাদন খরচ অনেক কম, মাঝারী চিকন থাকার কারণে বাজারে এ ধানের চালের চাহিদা রয়েছে। গত বছর আমার এই জমির মাঝে অন্য জাতের ধান লাগানোর কারণে ধান হইছে ১২ মন। এবার জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু- ১০০ লাগানোর কারণে আমার জমিতে ধান হইছে ২৪ মণ। পুষ্টির চাহিদা পূরণে জিংক সমৃদ্ধ ধান ভূমিকা রাখে। এই ধান চাষে আমারে উৎসাহিত ও সহযোগিতা করছে ওয়ার্ল্ড ভিশন সংস্থা।

 


ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার বিভুধান বিশ্বাস বলেন, তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন, বালিজুরি ইউনিয়ন, বাদাঘাট ইউনিয়ন ও উত্তর বড়দল ইউনিয়নের ৪৮ জন কৃষকের মধ্যে আমরা পরীক্ষামূলক ভাবে জিংক সমৃদ্ধ ধান দিয়েছি। কৃষকরা জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪, ্িব্র ধান ৮৪ এবং ব্রি ধান ১০০ আবাদ ও ৮টি প্রদর্শনী প্লট করেছেন।

 


ওয়ার্ল্ড ভিশন সিলেটের লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট রুহুল আমিন জানান, দেশে অধিকাংশ শিশু ও কিশোরী জিংকের অভাবে অপুষ্টিজনিত সমস্যায় ভোগে। বিশেষ করে শিশুদের বয়োসন্ধিকালে শরীরিক বৃদ্ধি ও বুদ্ধিমত্তা বৃদ্ধির জন্য জিংকের চাহিদা গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের তিনবেলা ভাত খেতে হয়, সেহেতু ভাতের মধ্যে এর চাহিদাটা বিদ্যমান থাকলে অভাবটা সহজেই পূরণ হবে। আর শিশুদের কথা চিন্তা করেই জিংক সমৃদ্ধ ধান যেনো কৃষকরা সব সময় করে তার জন্য ওয়ার্ল্ড ভিশন সব ধরনের সহযোগিতা করে আসছে।

 


উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা বলেন, ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে কৃষকদের মাঝে জিংক সমৃদ্ধ ধান বীজ সরবরাহ করেছি। এর ফলে কৃষক তার জমিতে থেকে পর্যাপ্ত পরিমাণ জিংক ধান উৎপাদন করতে পেরেছেন। এই ধান আবাদ করে প্রান্তিক কৃষকদের পরিবার যেমন উপকৃত হয়েছে তেমনি আগামী প্রজন্ম বেড়ে উঠবে সুন্দর ও সুস্থ ভাবে। এ ধান আবাদের জন্য উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সব সময় কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার