পড়াশোনায় শিক্ষা উপকরণ কাজে লাগান 

প্রকাশিত: ২৯ মে, ২০২৪ ০৬:৪৯

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

‘শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশর দীক্ষা’ স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পিটিআই স্কুলের হল রুমে শিক্ষা মেলা, উপকরণ প্রদর্শনী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, পিটিআই স্কুলের সুপারিন্টেন্ডেন্ট অনিতা রায় প্রমুখ। 
এসময় উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ছাড়াও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, আমি লন্ডনে দেখেছি- সেই দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ দিয়ে পড়াশোনা করানো হয়। এতে করে শিক্ষার্থীরা পড়াশোনা ও স্কুলে যেতে আগ্রহী হয়ে উঠে। বিভিন্ন পদ্ধতি সহ শিক্ষা সফরের কারণে কিন্তু শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। সন্তানদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। 
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,  আপনারা শিক্ষার্থীদেরকে পড়াশোনায়  বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহার করবেন। এতে করে শিক্ষার্থীরা পড়াশুনা সহ স্কুলে নিয়মিত ক্লাসে যেতে আগ্রহী হয়ে উঠবে।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। তৃতীয়  ধাপের নির্বাচন ২৯ মে এবং চতুর্থ ধাপের নির্বাচন ৫ জুন অনুষ্ঠিত হবে। 
শিক্ষকদের মধ্যে যারা প্রিজাইডিং কমকর্তা, সহকারী প্রিজাইডিং কমকর্তা এবং পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। বিগত নির্বাচন যেভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ঠিক একইভাবে আগামী নির্বাচনগুলোও সেইভাবে সম্পন্ন করতে হবে। 
এদিকে গত দুই দিনে পানি বেড়েছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেইভাবেই তৈরি করে রাখতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি। 
এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে গান পরিবেশন করা হয়। 
এবার শিক্ষা মেলা, শিক্ষা উপকরণ প্রদর্শনী মেলায় সদর উপজেলা শিক্ষা অফিস প্রথম স্থান হয়েছে। দ্বিতীয় ছাতক উপজেলা শিক্ষা অফিস এবং দোয়ারাবাজার উপজেলা শিক্ষা অফিসকে তৃতীয় হয়েছে। 
এছাড়াও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ জাতীয় পর্যায়ে (কবিতা আবৃত্তি)  প্রথম স্থান অধিকারী পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী শীর্ষেন্দু চৌধুরী, তৃতীয় স্থান অধিকারী (বাংলা কুইজ প্রতিযোগিতা) শহরের শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিতা গোস্বামীকে পুরস্কার প্রদান করা হয়।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার