প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৩ ২১:১৩
বিপন্ন প্রতিবেশগত এলাকা টাঙ্গুয়ায় পর্যটন
গাছে উঠে ডাল ভাঙছেন পর্যটকেরা। ছবি. সুখবর
ভিডিও ক্যাপশন: টাঙ্গুয়ায় বিধি- নিষেধ না মানায় হুমকির মুখে হাওরের জীববৈচিত্র্য
ভারতের মেঘালয় পাহাড়ের কূল ঘেষে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আধাঁর টাঙ্গুয়ার হাওর। ১৯৯৯ সালে সরকার এই এলাকাকে 'বিপন্ন প্রতিবেশ এলাকা' ও ২০০০ সালে ইউনেস্কো রামসার এলাকা হিসেবে ঘোষণা করে।
বিরল প্রজাতির মাছ ও অতিথি পাখির স্বগরার্জ্য হিসেবে পরিচিত এই হাওর। পৃথিবীব্যাপী অস্তিত্ব হুমকির সম্মুখীন ২৬ প্রজাতির প্রাণির আবাসস্থল এখানে। তবে হাওরে কর্পোরেট বাণিজ্যিকীকরণ ও ভ্রমণের পরিকল্পনা প্রণয়ন হলেও তা বাস্তবায়নের অভাবে নষ্ট হচ্ছে টাঙ্গুয়ার জীববৈচিত্র্য।
উপজেলার খবর থেকে আরো পড়ুন