‘নো হেলমেট নো ফুয়েল’ নীতি ভেস্তে দিচ্ছে পাম্প 

প্রকাশিত: ৩০ মে, ২০২৪ ০৮:৩৩

সড়ক ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের ‘নো হেলমেট, নো ফুয়েল’ নামে বিশেষ কর্মসূচি চলছে। পুলিশ বিভাগ থেকে বিশেষ এই কর্মসূচি বাস্তবায়ন করতে সুনামগঞ্জ সদর মডেল থানা ও ট্রাফিক বিভাগ যৌথভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় নিয়মিত চেক পোস্ট বসিয়ে হেলমেট পড়ার প্রবণতা বাড়াতে কাজ করছেন। তবে বিশেষ এই কর্মসূচি মানছে না ওয়েজখালীর সফেদা পেট্রোল পাম্প নামের একটি প্রতিষ্ঠান। এতে সড়ক দুর্ঘটনা রোধ ও মানুষজনের হেলমেট ব্যবহারে সচেতনতা বাড়াতে পুলিশের এই বিশেষ কর্মসূচি ভেস্তে যেতে বসেছে।
বুধবার শহরের সফেদা পেট্রোল পাম্পে কয়েক ঘন্টা অবস্থান করে দেখা যায়, হেলমেট ছাড়াই সহজে তেল নিচ্ছেন মোটরসাইকেল চালকরা। পাম্প কর্মীর পাশাপাশি ক্যাশিয়ার নিজে হেলমেটবিহীন চালককে তেল দিচ্ছেন। হেলমেট ছাড়া তেল কেন দিচ্ছেন জানতে চাইলে, কোনো উত্তর দিতে পারেননি পাম্প কর্মীরা। তবে অন্য আরেক কর্মী অনেকটা ক্ষোভ প্রকাশ করে জানান, পুলিশ আমাকে একদিন গালি দিয়েছে হেলমেট ছাড়া তেল দেয়ায়। সেটা আমার খুব খারাপ লাগে। এরপর থেকে আর আমি হেলমেট ছাড়া তেল দেই না। কিন্তু আমার সহকর্মীরা এমন আইন মানে না। 
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি চাকুরীজীবী মোটরসাইকেল চালক বলেন, সরকার আইন করেছে হেলমেট ছাড়া তেল দিবে না। শুনলামও সুনামগঞ্জে আইন কার্যকরে পুলিশ কঠোর অবস্থানে। তাই হেলমেট পড়েই তেল নিতে এসেছি।  কিন্তু পাম্পে এসে দেখি হেলমেট ছাড়াও তেল পাওয়া যাচ্ছে। তাহলে পুলিশের এই কষ্ট বিফলে গেলো। যারা অন্তত তেল নেয়ার জন্য হেলমেট পড়ছে তাদেরও হেলমেট পড়ার আগ্রহ কমবে। 
এ ব্যাপারে সফেদা পেট্রোল পাম্পের ক্যাশিয়ার কামাদার চৌধুরী বিটুন প্রথমে অস্বীকার করেন। তিনি বলেন, আমার পাম্পে হেলমেট ছাড়া তেল দেয়া হয় না। পরে উনার নিজের ভিডিও চিত্র দেখালে বেখেয়ালে তেল দিয়েছেন বলে স্বীকার করেন। 
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, পুলিশের নিয়মিত অভিযান চলছে।  পেট্রোল পাম্পেও টহল চলাকালীন নজরদারি করা হয়। পেট্রোল পাম্পে  এরপরেও যদি কেউ হেলমেট ছাড়া তেল বিক্রয় করে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিবে। 
এর আগে ২৬ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে সুনামগঞ্জে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে পেট্রোল পাম্পের মালিক ও প্রতিনিধিদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নিতিপ্রাপ্ত) আবু সাঈদ। 
সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ কোনো মোটরসাইকেল চালক যাতে হেলমেট ছাড়া ফুয়েল নিতে না পারে, তা নিশ্চিত করার জন্য পেট্রোল পাম্পের মালিক প্রতিনিধিদের আহবান করেন। এ বিষয় জেলা পুলিশের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে জানান। 
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী, জেলা ট্রাফিকের সকল অফিসারসহ বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ধর্মপাশায় উন্মুক্ত বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার, ধর্মপাশা
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় সংশ্লিষ্ট ইউনিয়নের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুহেল রানার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উৎপল কুমার সরকার। পরে ইউপি সচিব তাহেরুল ইসলাম ১ কোটি ৪ লাখ ২৫ হাজার ২৮৭ টাকার বাজেট ঘোষণা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার