অযত্নে নষ্ট হচ্ছে  রেসকিউ বোট

প্রকাশিত: ০২ জুন, ২০২৪ ০০:২২

অযত্নে অবহেলায় পড়ে আছে ত্রাণ অফিসের রেসকিউ বোট টাঙ্গুয়া-১। কখনো শুকনো নদীতে কিংবা কখনো পানিতে পড়ে থাকার কারণে ব্যবহার অনুপযোগী হচ্ছে রেসকিউ বোট। দায়িত্বহীনতার কারণে নষ্ট হচ্ছে সরকারের অর্ধকোটি টাকার সম্পদ। 
জানা যায়, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হাওড় ও উপকূলীয় জেলাগুলোর জন্য ৬০টি রেসকিউ বোট তৈরি করে। প্রথম বছর ৮টি বোট বিভিন্ন জেলায় হস্তান্তর করা হয়। পরবর্তী বছর ২০২২ সালে আরও ৫২ টি বোট বিভিন্ন জেলা উপজেলায় হস্তান্তর করা হয়। সে বছর সুনামগঞ্জ জেলায় দুইটি বোট হস্তান্তর করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। একটি তাহিরপুর ও অপরটি সুনামগঞ্জ সদরে। ঐ বছরই তাহিরপুর সহ পুরো সিলেট জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। ২০২২ সালের বন্যার সময় এ রেসকিউ বোটটি বিভিন্ন কাজে লাগে। সরকারি-বেসরকারি ত্রাণ নিয়ে যাওয়া হতো বন্যার্ত ও বানবাসী মানুষদের পাশে।
২০২২ সালে বন্যা কমে যাওয়ার পর বোটটি শাহ আরেফিন অটো রাইস মিলের সামনে বৌলাই নদীতে নোঙ্গর থাকে কিছুদিন। এ বছরই সেপ্টেম্বর মাসের শেষ দিকে বোটটি নোঙ্গর করা হয় তাহিরপুর থানা পুলিশ স্টেশনের সামনে। শীত মৌসুমে বৌলাই নদী শুকিয়ে গেলে রেসকিউ বোটটি দীর্ঘ ৬ মাসের মত শুকনোতে পড়ে থাকে অযতেœ-অবহেলায়। সম্প্রতি অতি বৃষ্টিতে নদীতে পাহাড়ি ঢল এলে রেসকিউ বোটটি পানির নীচে পড়ে।  
সরজমিনে গিয়ে দেখা যায়, ৫৪ ফুট দীর্ঘ ও ১২.৫০ ফুট প্রস্থ রেসকিউ বোটটির দীর্ঘ হুডটি ছিঁড়ে গেছে। ইঞ্জিন সহ মূল বডি অনেকটা পানির নীচে পড়ে আছে। শুকনো মাটিতে দীর্ঘদিন থাকার কারণে স্থানে স্থানে ঝং ধরেছে। নদীতে গোসল করতে এসে অনেক শিশু কিশোররা ইচ্ছে মত বোটটি ব্যবাহার করছে। এ অবস্থায় আর কিছুদিন থাকালে বোটটি আর কোন কাজেই আসেব না এমনটাই ধারণা করছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন। 
নৌ-চালক কলিন মিয়া বলেন, থানার ঘাটে অযতেœ-অবহেলায় পড়ে থাকা রেসকিউ বোটটির দিকে অনেকেরই নজরে পড়ে। হেমন্তে দেখলাম শুকনো নদীতে আর এখন বর্ষায় পানির নীচে। গেল বছরও পর্যটন কর্পোরেশনের বোটটি থানার ঘাটে অযতেœ পড়েছিল। পরবর্তীতে কোন চিহ্ন পাওয়া যায়নি।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, তাহিরপুর হাওড় প্রধান এলাকা, বর্ষাকালে বন্যার জন্য সব সময় প্রস্তুতি নিয়ে রাখতে হয়। ২০২২ সালে বন্যার সময় সুনামগঞ্জ-১ রেসকিউ বোটটি অনেক কাজে লেগেছে। বানবাসী মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তা পাঠাতে কাজে লেগেছিল। 
তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিবুর রহমান বলেন, রেসকিউ বোটটি পানি থেকে উঠিয়ে দ্রুত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়া হবে। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার