উৎসবমুখর ভোট/ শান্তিগঞ্জে নারী ভোটারের  অংশগ্রহণ বেশি

প্রকাশিত: ০৬ জুন, ২০২৪ ০৮:১৮

শান্তিগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলার বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।  সকালে ভারী বর্ষণ থাকায় ভোটারদের উপস্থিতি একেবারে কম থাকলেও বৃষ্টি কমার পর বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। পুরুষদের পাশাপাশি বিশেষ করে নারী ভোটারদের সরব উপস্থিতি প্রাণ ফেরায় এই নির্বাচনে। 
দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলার আস্তমা, চিকারকান্দি, দরগাপাশা, পশ্চিম পাগলা, কামরূপদলং ও বীরগাঁওয়ের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ভোর থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত প্রবল বৃষ্টি ছিলো এই উপজেলায়। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও সাড়ে ৯টা পর্যন্ত ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম ছিলো। সকাল ১০টা থেকে দিনের অবস্থা স্বাভাবিক হলে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা। দুপুর ১২টার দিকে উপজেলার প্রায় প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ভোটের এই উৎসবে যোগ দিতে এসেছেন অনেক শতবর্ষী পুরুষ ও মহিলা। এদিকে, প্রথমবারের মতো ভোট দিতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন নতুন ভোটাররাও। 
এ নির্বাচনে পঞ্চগ্রাম কামরূপদলং এমদাদুল উলুম মাদ্রাসা কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিয়েছেন আছমা আক্তার মীম নামের একজন নারী ভোটার। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, আমি প্রথমবার ভোট দিতে এসেছি। লাইনে অনেক ভোটার দেখতেই পাচ্ছেন। ভোটার বেশি এসেছেন। এটি আমার কাছে একটি উৎসবের মতো মনে হচ্ছে। ভোট দিতে এসেছি। অনুভূতি খুবই ভালো।
সজল সূত্রধর নামের পশ্চিম পাগলা ইউনিয়নের অপর এক ভোটার বলেন, ভোট মানেই একটি উৎসব। নির্বাচন নিয়ে আমরা খুবই উল্লাসিত। ভালো লাগছে প্রচুর মানুষ ভোট দিতে এসেছেন। ভোটের লাইনে প্রচুর মানুষ দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। খুশি খুশি লাগছে। 


 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার