বন্যা মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই : জয়া সেনগুপ্তা

প্রকাশিত: ২৬ জুন, ২০২৪ ২০:১৯

-ছবি. সুখবর

বন্যা মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই। এলাকার মানুষের কল্যাণে উন্নয়নের গতি বৃদ্ধি করতে হবে। সোনার বাংলা বাস্তবায়নে সমন্বিত চেষ্টার বিকল্প নেই। তাই যে যেখানে আছেন আমাদের সবাইকে মিলে প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধতার সাথে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, সরকারি প্রকল্পগুলোর যেন সঠিক বাস্তবায়ন হয়।

 


বুধবার শাল্লা উপজেল প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

 


উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন’র সভাপতিত্বে  সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু, মহিলা ভাইস চেয়ারম্যান শর্বরী মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি পিসি দাশ পীযুষ, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু প্রমুখ।
মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

 


সভার আগে ড. জয়া সেনগুপ্তা শাল্লা সরকারি ডিগ্রি কলেজে, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় ও যাত্রাপুর গ্রামে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর- ইউনিসেফের হাইজিং কিট বন্যার্তদের মাঝে বিতরণ করেন। এছাড়াও দুস্থ অসহায় পরিবারের মাঝে ঐছিক তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার