প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪ ২১:৪৮
পানিতে ডুবে মৃত্যু -প্রতীকী ছবি
বর্ষার পানিতে ডুবে শাল্লায় মাকমোদ আলী নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামের আব্দুল আলীর ছেলে।
জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে শিশু মাকমোদ কে বাড়ির লোকজনসহ গ্রামবাসী খুঁজতে থাকেন। এসময় পাশের বাড়ির কয়েকজন বাড়ির উত্তরপাশে বর্ষার পানিতে গোসল করতে যান। হঠাৎ একজনের পায়ে ভারী কিছু লাগলে পানির নিচ থেকে উঠিয়ে দেখতে পান শিশু মাকমোদ। এসময় তাদের চিৎকারে শিশুর পিতা-মাতা সহ গ্রামের লোকজন ছুটে এসে শিশু মাকমোদ কে দ্রুত নৌকাযোগে শাল্লা সদর হাসপাতালে নিয়ে যান। বিকাল সাড়ে ৩টায় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুমন আহমেদ শিশু মাকমোদ কে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন একই গ্রামের শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস।
উপজেলার খবর থেকে আরো পড়ুন