প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪ ০১:২৭
সারাদেশে বিএনপি জামাত কর্তৃক জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে তাহিরপুর উপজেলা আওয়াম লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাড. রনজিত চন্দ্র সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় দলের কেন্দ্রীয় নির্দেশনায় আমাদের দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামাত কর্তৃক জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদ করতে হবে। এ লক্ষ্যে আমাদের মধ্যে ঐক্যের বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুব মহিলালীগ সভাপতি আইরিন বেগম, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, সাধারণ সম্পাদক তুষা মিয়া, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক খসরু ওয়াহিদ চৌধুরী, সভাপতি জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি এমদাদনূর, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবুল কালাম প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন