সড়কের শৃঙ্খলা ফেরাতে  বাধা হয়নি বৃষ্টি

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৪ ১০:২৬

আবহাওয়ার প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে দিনভর বৃষ্টিতে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি কয়েকটি টিমে ভাগ হয়ে করেছেন বাজার মনিটরিং। অব্যাহত রেখেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সড়ক চলাচল উপযোগী করতে ভরাট করেছেন সড়কে থাকা বিভিন্ন খানা-খন্দ। সড়ক ও বাজারের শৃঙ্খলা ফেরাতে আনসার ও ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় স্কাউট, রেড ক্রিসেন্ট, বিএনসিসিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।


বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে চলছিল বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে সড়কে কাজ করেছেন শিক্ষার্থীরা। পৌর শহরের আলফাত স্কয়ার, কালীবাড়ি পয়েন্ট, কাজীর পয়েন্ট, থানার সামনে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করে তারা। শিক্ষার্থীদের সুশৃঙ্খল কর্মসূচি দেখে এগিয়ে এসেছেন নানা পেশার মানুষ ও রাজনৈতিক দলের কর্মীরা। ভালোবাসা সরূপ পথে পথে শিক্ষার্থীদের দিয়েছেন বিভিন্ন খাবার উপকরণ। 


সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শুভ বলেন, বুধবার রাত ৯টা পর্যন্ত ট্রাফিকের দায়িত্বে ছিলাম। আজও যতক্ষণ সড়কে ট্র্রাফিক আছে আমরা থাকবো। যতদিন আইনশৃঙ্খলা ঠিক না হচ্ছে আমরা কাজ করে যাবো। 
নিহাল বলেন, আমরা দুটি টিমে ভাগ হয়ে বাজার মনিটরিং করেছি। ব্যবসায়ীদের অনুরোধ করেছি ,যেন পণ্য মূল্য না বাড়ান। 
সড়কের দায়িত্বে থাকা আনসার সদস্য কয়ছর বলেন, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজে সড়কের শৃঙ্খলা ফেরাতে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। 


ব্র্যাক ব্যাংকের সোহাগ ও জামায়াত ইসলামির সমস্য মামুন বলেন, সুনামগঞ্জের শিক্ষার্থীরা সড়কে কষ্ট করে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পালন করছে। তাদের কাজকে উৎসাহ দিতে আমরা তাদের জন্য পানি, জুস সহ খাবার দিয়ে সহযোগিতা করছি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার