প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৫০
তাহিরপুরে যুব সমাবেশের কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনজনিত ঝঁুকি মোকাবেলায় যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তারা বলেন, হাওরাঞ্চলের তাহিরপুর উপজেলায় মোট ৪ শতাংশ বনায়ন রয়েছে। যে কারণে গরমের সময় প্রচুর গরম এবং শীতকালে প্রচন্ড শীত অনুভব হয়। ফলে মারাত্মক জলবায়ু ঝঁুকিতে রয়েছে হাওর এলাকা। বর্ষার শুরু থেকেই প্রচুর বৃষ্টিপাত হয়। যে কারণে বন্যা পাহাড়ধ্বস সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ হাওরাঞ্চলের মানুষের নিত্যসঙ্গী। ২০০৮ সালে সীমান্তে পাহাড় ধ্বসে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চানপুর রজনীলাইন গ্রামের অনেক বসতবাড়ি মাটির নীচে চাপা পড়ে যায়। প্রতি বছরই আগাম বন্যার ঝঁুকিতে থাকে হাওরের ফসল। সমস্যা দূরীকরণে জলবায়ু সহিষ্ণু কৃষির প্রতি আমাদের জোড় দিতে হবে।
বৃহস্পতিবার দুপুরে সিএনআরএস মিলনায়তনে যুব সমাবেশের আয়োজন করা হয়। যুব নেতৃত্বে জলাবায়ু বিষয়ক কর্মসূচি চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক এ যুব সমাবেশ আয়োজন করে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন ও উপজেলা যুব উন্নয়ন অফিস। সমাবেশে উপজেলার তাহিরপুর সদর, বালিজুড়ি, বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের ৫০ জন যুবক যুবতীরা অংশ নেন। অংশগ্রহণকারী সবাইকে বিনামূল্যে ২টি করে চারাগাছ বিতরণ করা হয়।
এতে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা, বনবিট কর্মকর্তা জহিরুল ইসলাম, ফায়ার সার্ভিস রিডার কামালপাশা, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা রুহুল আমিন সরকার, জাফর আহমদ, মহসিন খান, বাবুল ¤্রং, সাংবাদিক আমিনুল ইসলাম, বাবরুল হাসান বাবলু প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন