গণ অধিকার পরিষদের আনন্দ মিছিল ও সভা

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২০

সু.খবর -গ্রাফিক্স ছবি

গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুজন বলেছেন, ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে দুর্বার আন্দোলন শুরু হয়েছিল- সেই আন্দোলনের সমাপ্তি এবং খুনি হাসিনার পতনের পর বাংলাদেশ স্বৈরাচারমুক্ত স্বাধীন দেশে রূপান্তরিত হয়েছে। গণ অধিকার পরিষদ এখন বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত রাজনৈতিক দল।

 

আমরা ট্রাক প্রতীক পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, খুনি হাসিনা আমাদের দলকে নিবন্ধন দেয়নি। তারা নিবন্ধন দিয়েছে কয়েকটি ভূঁইফোড় সংগঠনকে। যে সংগঠনগুলোর নাম বাংলাদেশের মানুষ চিনে না। ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণ অধিকার পরিষদ নিবন্ধন পেয়েছে। আমরা গণ মানুষকে সাথে নিয়ে এই দেশের তারুণ্য নির্ভর একটি সংগঠন দাঁড় করাতে চাই। আমরা এদেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায়বিচার এবং অধিকার ফিরিয়ে দিতে চাই।  

 


শুক্রবার বিকালে সংগঠনের নিবন্ধন এবং প্রতীক পাওয়ায় গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগর’র সভাপতিত্বে এবং ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন’র সঞ্চালনায় সভা হয়।
এর আগে জুম্মার নামাজ শেষে কাজির পয়েন্ট এলাকায় সংগঠনটির নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর আনন্দ মিছিল কাজির পয়েন্ট দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে আলফাত স্কয়ারে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার