তাহিরপুরে ৮০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:২৮

তাহিরপুরে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি সঞ্চার করে আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৮০ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় মামলা হয়েছে। এ মামলায় দেড়শো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গত রবিবার তাহিরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আজিজুর রহমান কাওসার এই মামলাটি করেন। কাওসার উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আলাল উদ্দিনের ছেলে। গত ৪ আগস্ট বাদাঘাট বাজারে বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর হামলা চালায়। মামলায় আসামিরা হলেন— উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক, বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জিয়াউর রহমান, ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ প্রমুখ। 
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলাটি  মহামান্য আদালতে পাঠানো হয়েছে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার