প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:২৪
যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করার অপরাধে ২৫ জনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ভোর ৫টার দিকে সুনামগঞ্জের সিনিয়র সহকারি কমিশনার (রাজস্ব) আমজাদ হোসেন’র নেতৃত্বে যাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া, আদর্শগ্রাম, জালরটেক ও এর আশপাশের এলাকায় টাস্কফোর্সের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। টাস্কফোর্সে অভিযানে জেলা পুলিশ নৌ পুলিশ, বিজিবি, আনসার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, আটক ব্যক্তিদের বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬ জনকে ২১ দিনের ও ১৯ জনকে তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন