সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের শাস্তির দাবিতে শান্তিগঞ্জে মিছিল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৩

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সর্বোচ্চ শাস্তি দাবি করে ও অন্যান্য দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে শান্তিগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। উপজেলার গণিগঞ্জ বাজার ও পাগলা বাজারে এই বিক্ষোভ মিছিল হয়। শুক্রবার বিকাল ৫টায় উপজেলার গণিগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় প্রথম বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন উপজেল্ যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ।


মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ স্বৈরতন্ত্র চালু করেছিলো। বিরোধী রাজনীতিবিদদের দমন-পীড়ন করেছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের সময় তারা যে গুম, খুন করেছে তা নজিরবিহীন। ৪ আগস্ট সুনামগঞ্জ জেলায় তারা সাধারণ শিক্ষার্থীদের দমন-পীড়ন করেছে। এসবের হুকুমদাতা ছিলেন এম এ মান্নানসহ আরো অনেকে। এম এ মান্নানসহ গ্রেফতারকৃত সকলের সর্বোচ্চ দাবি করছি। সেই সাথে ‘হাবিল কাবিল খ্যাত’ হাসনাত হোসেন ও নূর হোসেনসহ সকল দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করছি।


বিক্ষোভ মিছিলে ফরিদ আহমদ ছাড়াও আরও  উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন বিএনপি নেতা নিজাম উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াছ আলী, কৃষকদল নেতা ও শিমুলবাক ইউপি সদস্য মাহবুব ইসলাম,  ইউনিয়ন যুবদল নেতা সাদ্দাম হোসেন, পাথারিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবদুল জলিল, ফয়জুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল আলম, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, যুবদল নেতা শিব্বির আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা সাব্বির আহমদ ও  উপজেলা যুবদল নেতা মনসুর আলম প্রমুখ।


অপরদিকে, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের শাস্তির দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল হয়। 

এসময় উপস্থিত ছিলেন পাগলা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী নাছির আলী, রাহাদ হোসেন, জুবেল আহমদ, বিরাম উদ্দিন, জাহিনূর রহমান, বিশ্বজিৎ দে শুভ্র, রাজুউল হক, লিপছন আহমদ, মিজানুর রহমান, রিমন আহমদ, সামির আহমদ, আজমান মিয়া ও শাহিদ আলমসহ আরো অনেক।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার