ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৪৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নূর কালামের লোকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, আহতের সংখ্যা ৮-১০ জন হবে। সংঘর্ষ থামাতে গিয়ে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ আহত হয়েছেন। চিকিৎসা নিতে তিনি সিলেটে গেছেন। সোমবার সকালে উপজেলার বীরগাঁও বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাইজুল ও নূর কালামের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি  হয়। যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপ বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা হলেও এই ঘটনার জের থেকে যায়। সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
এদিকে সংঘর্ষ থামাতে গিয়ে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফারুক আহমদ আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শান্তিগঞ্জ থানার ওসি মো. জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় আট থেকে দশজন আহত হওয়ার খবর পেয়েছি। আরো কিছু আছেন, যারা ঢিল খেয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার