প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:০৬
শাল্লায় পূর্ব শত্রুতার জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে ২২ জন আহত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার শাল্লা ইউনিয়নের দামপুর গ্রামের মোতাহের হোসেন ও ইউসুফ মিয়ার গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
জানা যায়, সংঘর্ষে আহতরা শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দূস সাত্তার বলেন, পূর্ব শত্রুতার জেরে মোতাহের হোসেন ও ইউসুফ মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি জের ধরে সংঘর্ষ হয়। দামপুর দাখিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২২ জন আহত হয়েছে।
শাল্লা থানার ওসি তদন্ত আহম্মদ উল্লাহ ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন