দুর্গাপূজা উপলক্ষে মধ্যনগরে কামরুলের মতবিনিময়

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৪ ২১:৪৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মধ্যনগর উপজেলায় পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। বুধবার বিকালে মধ্যনগর জগন্নাথ জিউর আশ্রম প্রাঙ্গণে এই মতবিনিময় সভা হয়।
 এতে সভাপতিত্ব করেন আশ্রমের সহ সভাপতি সুরঞ্জন সরকার।


যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বরুণ কান্তি সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নের ৩২টি শারদীয় পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, আমি তাহিরপুরের সন্তান হিসেবে জনসেবা ও জেলা রাজনীতির সাথে থেকে আপনাদের কামরুল হতে চাই। আসন্ন শারদীয় দুর্গাপূজা নিয়মানুযায়ী পালন করুন। যে কোন প্রয়োজনে সর্বদাই আমি সহ আমার সংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবো। কোন আপত্তিকর ঘটনায় দলের কেউ জড়িত থাকলে, তাকে ছাড় দেয়া হবে না।

 


এসময় বক্তব্য রাখেন মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরন তালুকদার, তাহিরপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ তালুকদার, তাহিরপুর সদর দুর্গাপূজা কমিটির সভাপতি দ্বিপক তালুকদার, মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. কামাল হোসেন, জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ প্রমুখ।

 


উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক ডা. জিয়াউর রহমান, সাজিবুল হক তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রুকন উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি নেতা আবে হায়াৎ, বিপ্লব তালুকদার, মো. বেনু মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফরিদ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার