শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মধ্যনগরে  প্রস্তুতি সভা 

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৪ ০৯:২০

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনে মধ্যনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার বেলা সাড়ে ১১টায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান। সভায় মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মি. সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান নুরনবী তালুকদার সহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মধ্যনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ ৩১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের কথা বলা হলেও এখন আরও দুইটি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর সত্যতা নিশ্চিত করেছেন মধ্যনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুত কুমার সরকার। তিনি জানান, নতুন দুইটি মণ্ডপ হলো বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সানুয়া বড়বাড়ি দুর্গা মন্দির ও চামরদানী ইউনিয়নের নগদাপাড়া দুর্গা মন্দির। এই দুইটি পূজা মণ্ডপ নিয়ে মধ্যনগর উপজেলায় এবার ৩৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজ হবে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার