প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৪ ২১:২৬
মধ্যনগর উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি সহকারী অধ্যাপক তপন সরকার।
গলহা উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির’র সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ধর্মীয় শিক্ষক মাখন চন্দ্র সরকার, সিনিয়র প্রভাষক জসিম উদ্দিন, প্রভাষক সুজন সরকার, সহকারী শিক্ষক শামসুল আলম, সহকারী শিক্ষক তিতাস মিয়া, সরকারি শিক্ষক সালেক আহমেদ, সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন