প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৪ ০৭:৩০
বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের পিতা প্রয়াত সুশীল কুমার বর্মনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার উপজেলা সদর কৃষ্ণনগর গ্রামে তাঁর নিজ বাড়িতে গীতাযজ্ঞ সহ ধমীর্য় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হয়।
প্রয়াত সুশীল কুমার বর্মন একজন বিশিষ্ট ফুটবল খেলোয়ার হিসাবে এলাকায় সুখ্যাতি অর্জন করেছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী, ধর্মপরায়ণ, সামাজিক ও সৎ ব্যক্তিত্ব হিসাবে এলাকায় সু—পরিচিত ছিলেন। ২০১৩ সালের ৬ই অক্টোবর ৯৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। প্রয়াতের ১১তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে শুভাকাক্সক্ষী, ভক্তবৃন্দ ও আত্মীয়—স্বজন উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন