প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৪ ০৭:৩৬
‘জন্ম মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসের আইসিটি টেকনিশিয়ান মো. আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান ছবাব মিয়া, সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, পলাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান স্বপন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ধনপুর ইউনিয়ন ইউনিয়নের সচিব সমীর কান্তি দে, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিশ্বম্ভরপুর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, নুরুল আলম সাগর, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ শাখার জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন