প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৪ ১৮:৫৫
সড়ক দুর্ঘটনা -প্রতীকী ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী মামদপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম সিরাজ মিয়া ওরফে বিরাট (৫০)। তিনি উপজেলার দামোধরতপী গ্রামের মৃত তেরাব আলীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী মোটর সাইকেল (সিলেট-ল ১২৬৭০৯) এর সাথে সরাসরি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এবং আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন