প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৪ ০৭:৪৫
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান সুনামগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। রবিবার রাত সাড়ে ৮টায় জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি।
সুনামগঞ্জ পৌর শহরের ভ্রাতৃসংঘ পূজা কমিটি, সার্বজনীন দুর্গাবাড়ী পূজা কমিটি, রামকৃষ্ণ আশ্রম, মল্লিকপুর কালীমন্দিরের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রুবায়েত হাসান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায় প্রমুখ।
পরিদর্শন শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব যেন ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় সেজন্য সরকার কাজ করছেন। আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ৬ অক্টোবর থেকেই পূজা ম-পে দায়িত্ব পালন করছেন। যদিও ৯ অক্টোবর বুধবার থেকে উৎসব শুরু হবে।
তিনি বলেন, যাতে কেউ বিশৃঙ্খলা বা সমস্যা সৃষ্টি করতে না পারে সেই লক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি রাখতে প্রতিটি ম-পে ম-পে নিরাপত্তায় আছে। সারাদেশে দুই লক্ষ আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। সিলেট বিভাগে ২৭০০ পূজা ম-পে আমাদের আনসার সদস্যরা তাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন