সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গ্রেফতার

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৪ ২১:৫৩

সুনামগঞ্জ -৫ (ছাতক - দোয়ারা) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক কে রাজধানী ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাত সাড়ে নয়টায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে রাখা হয়। ওখান থেকে নিয়ে আসার জন্য সুনামগঞ্জ থেকে পুলিশ পাঠানো হচ্ছে। 

 


সুনামগঞ্জ পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সুনামগঞ্জে গেল চার আগস্টে ছাত্র - জনতার মিছিলে হামলার ঘটনায়  চার সেপ্টেম্বর  দায়ের করা মামলার আসামী হিসেবে মুহিবুর রহমান মানিক কে রাজধানীর ভাটারা এলাকা থেকে র‍্যাব, এর একটি দল গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে রেখেছে।


পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান পিপিএম জানান, তাকে সুনামগঞ্জে এনে আদালতে  সোপর্দ করার জন্য পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। 
মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জ ৫ আসনের ৫ বারের সংসদ সদস্য ছিলেন।  তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।


গত চার আগস্টে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও  অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার নামোল্লেখ করা ৯৯ জনের মধ্যে মানিক ৩ নম্বর আসামী। এই মামলার অজ্ঞাত আসামী ২০০ জন।

 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার