তাহিরপুরে ভারতীয়  চোরাই কয়লা জব্দ, গ্রেফতার ৩

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৪ ০৭:৪১

তাহিরপুরে ভারতীয় বিপুল পরিমাণ চোরাই কয়লাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে আলী নূর (৫৪), পার্শ্ববর্তী তরং গ্রামের ফরমুজ আলীর ছেলে এংরাজুল, একই গ্রামের পলক (২০)।
জানা যায়, সোমবার মধ্যরাতে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের কামালপুর গ্রামের আলী নূরের বসত বাড়ির সংলগ্ন পাটলাই নদী থেকে স্টিলবডি নৌকা বোঝাই ২৮ মে.টন ভারতীয় চোরাই কয়লা জব্দ করে পুলিশ। এসময় নৌকায় থাকা তিনজনকে আটক করে পুলিশ। আকটকৃত মালামালের মূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা।
তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে  গ্রেফতারকৃত তিনজন সহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার