প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৪ ২১:২৭
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের বাসিন্দা প্রয়াত সুশীল চন্দ্র সরকার স্মরণে প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের সভাপতি দুলাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম চন্দ্র শীলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ির সভাপতি ও সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ রঞ্জন চৌধুরী ভানু।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার, ধর্মপাশা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি মতিলাল দেবনাথ, ধর্মপাশা সৎসঙ্গ শ্রী মন্দিরের সভাপতি তরুণ বর্ধ্বন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব চয়ন কান্তি দাস, ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের সদস্য কৃপেশ চন্দ্র সরকার। এছাড়াও প্রয়াত সুশীল চন্দ্র সরকারের পরিবারের পক্ষে বক্তব্য দেন, তাঁর মেয়ে বিথী রাণী সরকার। সুশীল চন্দ্র সরকার গত ১৫ জুলাই মৃত্যুবরণ করেন। সুশীল চন্দ্র সরকার একাধারে ধর্মপাশা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য, ধর্মপাশা উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ও ধর্মপাশা সনাতন সমাজের গুণী অভিভাবক ছিলেন। স্মরণ সভায় বক্তারা সুশীল চন্দ্র সরকারের ধর্মীয়, সামাজিক ও বর্ণীল জীবনের স্মৃতিচারণ তুলে ধরে বক্তব্য দেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন