প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ ২০:৩৩
সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। বুধবার মধ্যনগর, তাহিরপুর ও বৃহস্পতিবার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, সাবেক ছাত্রনেতা মারজানুল হক জুসেফ, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না সহ উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সফল করতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনার কথা উল্লেখ করেন। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থা ও তাকে জানানোর জন্য অনুরোধ জানান তিনি। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন।
এর আগে পূজার সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সপ্তাহকালব্যাপী তিনি সুনামগঞ্জ-১ আসনের ৪ উপজেলার সবকয়টি পূজাম-প এলাকাতে গিয়ে ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন