বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪ ১১:৫৯

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়।

 

 

এ সময় হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন। বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেওয়া হয়।

 

 

বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অন্যের মধ্যে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।
 সূত্র:কালবেলা.কম
জআ

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার