প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪ ১১:০৫
বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যদায় শান্তিপূর্ণ ভাবে অষ্টমী-নবমী পূজা সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গা পূজা সমাপ্ত হবে। শনিবার (১২ অক্টোবর) পর্যন্ত অষ্টমী-নবমী দুর্গা পূজা সুন্দর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয়েছে।
পূজা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার ও ভিডিভি, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন মহল সহযোগিতা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান শনিবার উপজেলার সবচেয়ে বেশি মন্দির এলাকা ফতেপুর ইউনিয়নের মন্দিরগুলো পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. কাউসার আলম, উপজেলা প্রকৌশলী মো. ইকরামুল হোসেন, সরকারি ডিবিডি কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন, প্রভাষক মো. শহিদুল্লাহ, রিসোর্স সেন্টারের ইন্সট্্রাকটর, পল্লী বিদ্যুতের এজিএম মো. এনায়েত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি সুব্রত মৈত্র প্রমুখ।
গত শুক্রবার দিনব্যাপী বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল আলিম রনি, ইসমাউজ্জামান উজ্জল, মামুনুর রশিদ, রিয়াজ, রুমেল, শাহ রাকিব, শিপু, শাকিল প্রমুখ উপজেলা কৃষ্ণনগর পূজা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং তারা বিভিন্ন মন্দিরে স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করেন।
বিএনপি, জামায়াত ও বিভিন্ন ইসলামী সংগঠন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিমান রায় সহ নেতৃবৃন্দ, উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন শাখার সভাপতি সাধারণ সম্পাদকগন মন্দির গুলো পরিদর্শন করেন। এছাড়াও ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহদ, বাদাঘাট (দঃ) ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, পলাশ ইউপি প্যানেল চেয়ারম্যান স্বপন পাল সহ জনপ্রতিনিধিগণ মন্দির পরিদর্শন করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন