শান্তিগঞ্জ

বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪ ০৬:৫১

শান্তিগঞ্জে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধমীর্য় উৎসব শারদীয় দুর্গাপূজা। রবিবার দুপুর দেড়টা থেকে উপজেলার বিভিন্ন জায়গায় নদী, জলাশয় কিংবা দিঘীতে পৃথকভাবে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। সমস্ত উপজেলায় কোনো রকমের আপত্তিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে উৎসব।  ষষ্ঠী থেকে  বিসর্জন পর্যন্ত নির্বিঘ্নে উৎসব পালন করতে পারায় খুশি সাধারণ মানুষসহ প্রশাসনিক কর্মকর্তারাও।
দুপুর দেড়টা থেকে উপজেলার বিভিন্ন মণ্ডপের দুর্গা বিসর্জন দেওয়া হয় পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবরঘাটে। ইউনিয়নের ত্রিনয়নী সার্বজনীন পূজা মণ্ডপের প্রতিমা ও শত্রুমর্দন সার্বজনীন পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয় ডাবরের মহাসিং নদীতে। 
পূজার সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার