প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪ ০৭:০১
‘আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কমর্কতার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী সাইদুর রহমান, অফিস সহকারি ফারুক আহমদ, ফায়ার সার্ভিস ডিফেন্স অফিসার আলমগীর হোসেন প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন