হাওরের পানিতে ডুবে ১ জনের মৃত্যু  

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ০৬:৪২

দোয়ারাবাজারে হাওরের পানিতে ডুবে পরে পাঁচ সন্তানের জনকের মৃত্যু হয়েছে। ঘটনার ছয় ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরির দল লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুরমা ইউনিয়ন শরীফপপুর গ্রামে। মৃত ব্যক্তি হলেন উপজেলার সুরমা ইউনিয়নের শরীপপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মো. এখলাছ মিয়া (৪২)। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে হাওরে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যায় মো. এখলাছ মিয়া। এসময় হঠাৎ অজ্ঞান হয়ে তিনি পানিতে পড়ে যান। এসময় সাথে থাকা তার চার বছরের এক শিশু পরিবারের লোকজনকে দেখিয়ে দেয় তার বাবা পানিতে পড়ে গেছে। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে লাশ না পেয়ে দোয়ারাবাজার ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল ঘটনাস্থলে পৌছে দুপুর দুইটার সময় লাশ উদ্ধার করে। 
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় লাশ উদ্ধার করেছে, ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার