প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ২০:৫৫
‘প্রান্তিক নারীদের সম্পৃক্তকরণে আমরা যুবরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা যুব ফোরামের আয়োজনে পলাশ পুকুর পাড়ে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা হয়। রূপান্তরের সহযোগিতায় ও উপজেলা যুব ফোরামের আয়োজনে এতে শতাধিক নারী অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আমিনা খাতুন, যুব ফোরামের সদস্য রিমা, রিতা, রুপা, ফারজানা প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন