প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ২১:০৪
-ছবি : সংগৃহীত
এবারের এইসএসসি পরীক্ষায় ৯৫.৮৩ শতাংশ পাশের হার ও দুইটি জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষে অবস্থান করছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে এ বছর মোট পরীক্ষার্থী ছিলো ১২০ জন। তাদের মধ্য থেকে ১১৫ জন উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার সকালে জাতীয়ভাবে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে এই তথ্য পাওয়া যায়।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উপজেলার চার কলেজ থেকে মানবিক বিভাগে মোট ৪৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্য থেকে কৃতকার্য হয়েছে ৪২৩ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮ জন। জিপিএ-৫ পেয়েছেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী। সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাশের হার ৯৫.৮৩ শতাংশ। কেউ জিপিএ-৫ পায়নি। ৯০ শতাংশ ফলাফল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ। ৭৭.৮৪ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলে সবচেয়ে তলানিতে আছে উপজেলা সদরের আবদুল মজিদ কলেজ। শান্তিগঞ্জ উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯.৮৮ শতাংশ এবং আলিমে পাসের হার ৮৯.০১ শতাংশ। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪ জন, ফেল করেছে ৬ জন। মাদ্রাসায় পাশের হার ৮৯.০১ শতাংশ, জিপিএ-৫ একটি। রেজাল্টের শীর্ষে আছে আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা।
ফলাফলের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এবার ফলাফল ভালোই হয়েছে। যেসকল শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নেব। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমরা মনিটরিং কার্যক্রম জোরদার করবো।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরব আলী বলেন, ভালো ফলাফল হওয়া আমরা খুশি। আমরা আমাদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।
উপজেলার খবর থেকে আরো পড়ুন