জামালগঞ্জে বিআরডিবি’র সভাপতি আব্দুল আলী

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ২১:০৫

জামালগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে।


মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিআরডিবি কার্যালয়ে ভোট গ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে এবিএম ফয়জুন নূর ছাতা প্রতীক, মো. আব্দুল আলী চেয়ার প্রতীক ও আব্দুল বাছিত চৌধুরী আম প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন।


নির্বাচনে ৪১ জন ভোটারের মধ্যে ৪০ জন ভোট গ্রদান করেন। চেয়ার প্রতীক নিয়ে আব্দুল আলী ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাছিত চৌধুরী ১৩ ভোট পেয়ে নিকটতম হন।  
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রদীপ চন্দ্র সরকার ফলাফল ঘোষণা করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার