ধর্মপাশায় হাত ধোয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ২১:১১

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এই উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি হয়।

র‌্যালিটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন বেসরকারি সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার