প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪ ০৬:১২
ধর্মপাশায় রবি মৌসুমের ফসল ঋণ বিতরণ কার্যক্রমে শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় বাংলাদেশ কৃষি ব্যাংক ধর্মপাশা শাখায় ঋণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, কৃষি ব্যাংক ধর্মপাশা শাখার ব্যবস্থাপক তপন কৃষ্ণ ভৌমিক, কর্মকর্তা মামুন ফকির, আমিরুল ইসলাম, মিজানুর রহমান, আতাউল্লাহ, ফনি ভূষণ প্রমুখ। ওইদিন ৩৮ কৃষকের মাঝে ৩৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন