শোকসংবাদ/  মো. শওকত আলম 

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪ ০৬:১৯

তাহিরপুর উপজেলা কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.—এর সদস্য মো. শওকত আলমের মৃত্যুতে সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এসময় মৃত্যু পরবতীর্ কাজের জন্য নগদ ৫ হাজার টাকা নিহতের স্ত্রী মোছা. আফিকা বেগমের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও বিধি অনুযায়ী সমিতি থেকে নিহতের ঋণ হিসেবে নেওয়া পঞ্চাশ হাজার টাকা মওকুফ হয়েছে, সমিতিতে তাঁর সঞ্চয়কৃত টাকার দ্বিগুণ টাকা প্রদান করা হবে। 
বুধবার বিকেলে নিহত সমবায়ী শওকত আলমের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের কাছে টাকা পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্য, উপজেলা কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন, প্রতিষ্ঠানটির উপজেলা ব্যবস্থাপক আবুল বাসার প্রমুখ। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার