বিশ্বম্ভরপুরে কাঁচামরিচের কেজি ৫০০ টাকা

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪ ০৬:৪৩

শাকসবজি ও মাছের দাম বৃদ্ধি

শক্তিয়ারখলা বাজার

বিশ্বম্ভরপুরে শাকসবজি ও মাছের মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। দুইদিন যাবত উপজেলা সদর সহ বিভিন্ন হাট বাজার ঘুরে জানা যায়, গত কয়েকদিন ধরে শাকসবজি, মাছ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্ন আয়ের জনসাধারণ জিনিসপত্র ক্রয় করতে হিমশিম খাচ্ছেন। উপজেলা সদর বিশ্বম্ভরপুর বাজার, ধনপুর বাজার, চিনাকান্দি বাজার, শক্তিয়ারখলা বাজার, পলাশ বাজারসহ বিভিন্ন হাট বাজার ঘুরে বাজার মূল্যের একই চিত্র দেখা যায়।
বর্তমানে দেশী আলু প্রতি কেজি ৭০ টাকা, মুন্সীগঞ্জের আলু ৬০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ৫০০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ১১০ টাকা, ঝিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা, পুরল ধুন্দুল ৮০ থেকে ৯০ টাকা, শসা ৬০ থেকে ৫০ টাকা, টমেটো ২৩০ থেকে ২৬০ টাকা, মিষ্টি লাউ প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা, পাতিল লাউ প্রতি পিস ১০০ টাকা, করলা ৮০ টাকা, কচুমুখি ৮০ থেকে ৯০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, ভটভটি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।  
এদিকে বোয়াল মাছ (ছোট) ৪০০ থেকে ৫০০ টাকা কেজি এবং বড় আকারের বোয়াল মাছ ৬০০ থেকে ৮০০ টাকা কেজি, টেংরা ৪০০—৫০০ টাকা, শিং ৩৫০ থেকে ৪৫০ টাকা, গনিয়া (ছোট) ২২০ টাকা ও বড় ৪০০ থেকে ৪৫০ টাকা,  বাইম ৬০০ থেকে ৯০০ টাকা, ছোট বাইম ৪০০—৫০০ টাকা, মিনি মাছ ৫০০ থেকে ৫৫০ টাকা, পঁুটি মাছ ছোট ২০০ টাকা ও বড় ৪০০ টাকা, রুই মাছ ৫০০ থেকে ৮০০ টাকা, মৃগেল ৫০০ টাকা, কাতল ৫০০ থেকে ৬০০ টাকা, হাওরের ছোট মিসলা মাছ ২৫০ থেকে ৩৫০ টাকা, পুকুরের মাছ পাঙ্গাস ২০০ থেকে ২২০ টাকা, গ্রাস কার্প ৩০০ থেকে ৪০০ টাকা, সিলভার কার্প ২০০ থেকে ২৫০ টাকা প্রতিকেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে বয়লার মোরগ ২০০ টাকা ২২০ টাকা, গরুর মাংস ৮শ টাকা, খাসির মাংস ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও দেশী ডিম ৭০ থেকে ৭৫ টাকা, পোল্টি্র লাল ডিম ৬০ থেকে ৬৫ টাকা, হাঁসের ডিম ৮০ টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে।
সবজি ব্যবসায়ী আব্দুস সাত্তার ও জসীমউদ্দীন জানান, বাজারে শাক সবজির আমদানি কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। এতে আমরাও বিপাকে পড়েছি। 
কৃষক আব্দুল আলী জানান, স¤প্রতি ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে এলাকার শাকসবজি বিনষ্ট হওয়ায় সব্জির সহ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার