বিশ্বম্ভরপুরে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সভা 

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ০৬:৫৮

বিশ্বম্ভরপুরে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।
সভায় ১০—১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে করণীয় বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী। তিনি বলেন, আগামী ২৪ অক্টোবর থেকে পঞ্চম থেকে নবম শ্রেণী অর্থাৎ ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদেরকে ক্যান্সার প্রতিরোধে টিকা প্রদান করা হবে। এজন্য টিকা গ্রহণকারীদের অনলাইনে জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় টিকাদান কেন্দ্র সমূহে টিকা প্রদান করা হবে। 
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. সুমন চন্দ্র বর্মন, ইউনিসেফ প্রতিনিধি ডা. তানভীরুল ইসলাম, এস এম ও ডা.রিফাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, উপজেল প.প. কর্মকর্তা মঞ্জুরুল হাসান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ই,ফা, প্রতিনিধি মাওলানা ফজলুল হক, থানার প্রতিনিধি এসআই অসীম চন্দ্র দেব প্রমুখ।


 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার