প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ০৭:০২
জামালগঞ্জ উপজেলায় ১০—১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা প্রদান উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশফিকীন নুর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈন উদ্দিন আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আলমগীর কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শামীম আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত, জামালগঞ্জ প্রধান শিক্ষক সমিতির সভাপতি অতুল চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালীউল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, বর্তমান সভাপতি হাবীবুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তা মাও. আলী আকবর, জামালগঞ্জ মসজিদের ইমান মাও. নুরউদ্দিন।
কর্মশালায় বক্তারা বলেন, জরায়ু মুখ ক্যান্সার ভাইরাস জনিত একটি প্রাণঘাতী প্রতিরোধ যোগ্য সংক্রামক রোগ। এই রোগ প্রতিরোধে উপজেলায় আগামী ২৪ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এইচপিভি টিকা দেওয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন