শিমুলবাঁকে ফারুক আহমদের কর্মী সমাবেশ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ২১:৩২

শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে কর্মী সমাবেশ করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও  সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই কর্মী সমাবেশ হয়।


কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মোজাহিদ মিয়া। এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজিব হোসাইনের পরিচানায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ।


তিনি বলেন, আওয়ামী লীগ এতোদিন বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে। শেখ হাসিনা নিজেই বলেছেন, তার গৃহকর্মীই ছিলো চারশো কোটি টাকার মালিক। এরকম লুটপাটকারী দল ও দলের নেত্রীকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে অন্তরে লালন করে। মানুষের অধিকার আদায়ে রাজনীতি করে। আপনারা আল্লাহর পরে বিএনপির উপর ভরসা রাখতে পারেন। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাজ করে। মানুষের অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পরাজিত শক্তির প্রতি প্রতিশোধ নেওয়া যাবে না। আমাদের সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। কারো আমানত নষ্ট করা যাবে না। আমরা আমাদের নেতা তারেক রহমানের এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি।


কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, সহ-সভাপতি আকিকুর রহমান আকিক, সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া ও সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম।


অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ আলম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিতু মিয়া, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন কনু শাহ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এইচ এম নাসির আহমদ, উপজেলা যুবদল নেতা শ্যামল চৌধুরী, জাহাঙ্গীর আলম, সুমন মেম্বার, জাফর আহমদ, মুক্তাদির তালুকদার, সৈয়দ আহমদ ও শিমুলবাঁক ইউনিয়ন যুবদল নেতা নজির হোসেন।

 


এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার সিকন্দর আলী, দ্বীন ইসলাম, আজমত আলী, হাতিম উল্লাহ্, আবদুল গফফার, নূর আহমদ, মোশাহিদ আলী, মনফর আলী, আবদুল হাফিজ, সালেহ্ আহমদ, মো. আলীম উল্লাহ, মজলু মিয়া, শফিকুন নূর, জমক আলী, আঞ্জব আলী, আলিম উল্লাহ্ আলিম, মজু মিয়া, আফিজ আলী, নজির হোসেন, কবির হোসেন, পাশা মিয়া, নূর মোহাম্মদ, নওশাদ মিয়া, সুজন মিয়া, মালিক মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি নেতা কমর আলী, উপজেলা যুবদল নেতা শামীম আহমদ, এ এইচ মিলন, কাবিদুল ইসলাম, তাহের আহমদ, একসার আহমদ, ইউনিয়ন যুবদল নেতা ঝিনুক মিয়া, দিলকুস মিয়া, আরজু মিয়া, দৌলত হোসেন, আল আমীন, জালাল মিয়া, এমরান হোসেন, খালিছ নূর, দিলোয়ার হোসের রাকীব, এমরান হোসেন, উপজেলা ছাত্রদল নেতা বশির আহমদ, মারুফ আহমদ, জায়েদ আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম ও  মোসাদ্দেক হোসেন প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার