প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ২১:৩৪
মতবিনিময় সভায় টিভি তারকা সাদিয়া ইসলাম মৌ
লন্ডন সফররত বাংলাদেশের খ্যাতিমান টিভি তারকা ও মডেল সাদিয়া ইসলাম মৌ এর সম্মানে বার্কিং টাউন হলে মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বার্কিং ডাগেনহ্যাম কাউন্সিলের ব্রিটিশ বাংলাদেশী মেয়র মঈন কাদিরির আয়োজনে মতবিনিময় সভায় বাঙালি ছাড়াও ম্যালটি ক্যালচারাল সোসাইটির বিশিষ্টজনেরা অংশ নেন। দুইপর্বের এই অনুষ্ঠানে প্রথমটি ছিল চ্যারিটি অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে কাউন্সিলের ক্যাবিনেট পার্লারে অনুষ্ঠিত হয় মতবনিময় সভা।
আলোচনায় উঠে আসে উভয় দেশের সভ্যতা ও সংস্কৃতি। সাদিয়া ইসলাম মৌ বলেন, গ্রেট ব্রিটেনে এক মিলিয়নেরও বেশী বাঙালির বসবাস। আমাদের ভবিষ্যত প্রজন্ম যাতে শেকড় থেকে বিচ্যুত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এটা সম্ভব সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে। বর্তমানে ব্রিটেনে চারজন ব্রিটিশ বাংলাদেশী এমপিসহ শত শত বাঙালি বিভিন্ন সেক্টরে অবদান রাখছেন। প্রতিটি বরো কাউন্সিলে রয়েছেন বিপুল সংখ্যক বাঙালি কাউন্সিলার, তারা এই উদ্যোগটি নিতে পারেন। ব্রিটেনে আমাদের কৃষ্টি কালচার প্রচারে বাংলাদেশ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। আর এটি বাস্তবায়িত করতে প্রয়োজন সংস্কৃতি বিনিময়।

মেয়র মঈন কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাদিয়া ইসলাম মৌকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর সাঈদ গণি, ফজলুল হক, মি. রবিনসন, সাংবাদিক-মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, নুরুল ইসলাম, রুনা লায়লা, নাজমা বেগম, সাত্তার আহদ প্রমুখ।
তারকা শিল্পী সাদিয়া ইসলাম মৌ নাটক সিনেমায় অভিনয়ের পাশাপাশি একজন মডেল এবং নৃত্যশিল্পী হিসেবেও বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তিনি বাংলাদেশের একজন সাংস্কৃতিক এ্যাম্বেসেটরও।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন