শোক সংবাদ/ মোহাম্মদ ফিরোজ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ২১:৩৭

প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ফিরোজ  (৮০) আর নেই (ইন্নলিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) লন্ডন সময় দুপুর ১২টা ৩০ মিনিটে ওয়েলসের রাজধানী কার্ডিফের হিথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের  পক্ষ থেকে জানিয়েছেন তার দুই কন্যা কার্ডিফ সিটি কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার বাবলিন মল্লিক ও কাউন্সিলার জাসমিন চৌধুরী।

 


উল্লেখ্য, বর্ণাঢ্য জীবনের অধিকারী মৌলভীবাজার জেলা সদরের কচুয়া গ্রামে জন্ম নেয়া মোহাম্মদ ফিরোজ প্রবাস জীবনে একাধিক সমাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানুষের সেবা করেছেন। এক সময়ের কৃতি ফুটবলার ও ব্রিটেনের কার্ডিফে বসবাসকারী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য, প্রবাসের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ফিরোজ আহমদ মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।


এছাড়াও আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য ৭১ এর একশন কমিটির ওয়েলসের সেক্রেটারি ও বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও প্রবাসে বৃহত্তর সিলেটবাসীর সামাজিক সংগঠন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সাউথ ওয়েলস এর চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে।

 


কার্ডিফ বাংলাদেশ কমিউনিটি ও ওয়েলস আওয়ামী লীগের পক্ষ থেকে এক শোকবার্তায়  বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ ফিরুজ আহমদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কার্ডিফের কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক মকিস মনসুর, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, বিশ্ববাংলা নিউজ টুয়েন্টি ফোরের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার