টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু, মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ২১:৪০

টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটতে গিয়ে এক পর্যটকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ওয়াচ টাওয়ার এলাকায় জনতা ব্যাংক ঢাকা শাখার প্রিন্সিপাল অফিসার আলী আহসান (৪০) নিখোঁজ হন। ফায়ার সার্ভিস সুনামগঞ্জ শাখার ডুবুরীদল বিকাল ৪টা ৪০ মিনিটের সময় তার মরদেহ উদ্ধার করে।

 


ঘটনাস্থলে উদ্ধার কাজে ব্যস্ত থাকা তাহিরপুর থানার উপ পরিদর্শক আবুল কালাম জানান, বিলাসী (১) নামে একটিহাউজ বোট করে জনতা ব্যাংক ঢাকা শাখার ৪০ জন পর্যটক এসেছিলেন টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। তারা সাবাই ব্যাংকার। বিলাসী নৌকাটি টাঙ্গুয়া ওয়াচ টাওয়ারে ভিড়ানোর পর সবাই ৪/৫ জনের ছোট ছোট দল করে ছোট নৌকার মাধ্যমে পানিতে নেমে সাঁতার দিচ্ছিলেন। প্রিন্সিপাল অফিসার আলী আহসান পানিতে নামার পর আস্তে আস্তে পানির নিচ দিকে যাচ্ছিলেন। এমন অবস্থা দেখে সঙ্গীরা তাকে ধরতে যাওয়ার আগেই তিনি পানিতে তলিয়ে যান।

 


তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, পানিতে ডুবে নিখোঁজ জনতা ব্যাংক ঢাকা শাখার প্রিন্সিপাল অফিসার আলী আহসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার