প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ১৯:০৯
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহান আহমদ কে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে জগন্নাথপুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই হাফিজ আহমদ। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগের ৮ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন