বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ২০:৫০

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের মামলা, হয়রানি ও ধড়-পাকড়ের মাধ্যমে কর্মস্থল শূন্য করা এবং পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ ছাত্র-জনতার ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।

 


মানববন্ধনে বক্তারা বলেন, আরইবি যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অসত্য তথ্য দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের মামলা, হয়রানি করে গ্রেফতার করছে। পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন যদি কর্মস্থলে না থাকে তাহলে বিদ্যুৎ বিপর্যয় ঘটবে। পল্লী বিদ্যুৎ অফিসের যাবতীয় মালামাল কিনে আরইবি। বিদ্যুতের সবকিছু নিয়ন্ত্রণ করে আরইবি। আর দোষ দেয় পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে। এটা মেনে নেওয়া যায় না। আরইবি ঢাকায় বসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, বিলাসিতা করে। আর ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ, এটা হতে পারে না। আরইবি দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে এসব বিষয়ে বলে আসছে। তারা জনস্বার্থে এসব করছে। দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বৈষম্য, অনিয়ম দূর করার জন্য। কিন্তু এভাবে বিনা কারণে গ্রেফতার করার জন্য দেশ স্বাধীন করা হয়নি। আরইবি কর্তৃক সৃষ্ট অস্থিতিশীলতা দূর করে পল্লী বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।

 


বক্তারা বলেন, মামলা প্রত্যাহার, ২৪ জনের চাকুরী ফিরিয়ে দেওয়া, গ্রাহকদের জবাবদিহি নিশ্চিত করা, সমিতি ও বোর্ড সংস্কার করে একীভূত একটি প্রতিষ্ঠান করা, স্থায়ী পদের বিপরীতে চুক্তিভিত্তিকদের নিয়মিত করা, ছাত্র সমন্বয় সহ স্বাধীন কমিশন গঠন করে সংস্কার না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রণ করা- এই যৌক্তিক দাবির প্রতি একমত পোষণ করছি।

 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার